Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি নয় 

ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি নয় 

উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ইরানের

ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো যদি ইরানের বিরুদ্ধে ইসরাইলকে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তাহলে এটি হবে অগ্রহণযোগ্য। এই জাতীয় পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরান।

ইরানে ইসরাইলের সম্ভাব্য হামলার ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে এমন মন্তব্য করেন ইরানী পররাষ্ট্রমন্ত্রী। তিনি বুধবার আলোচনার জন্য সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে যাওয়ার প্রাক্কালে এই হুঁশিয়ারি দেন।

তারা গত সপ্তাহে কাতারে একটি এশিয়া সম্মেলনের ফাঁকে ইরান এবং উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আলোচনা অনুসরণ করে। তখন উপসাগরীয় রাষ্ট্রগুলো তেহরান ও ইসরাইলের মধ্যে যেকোনো দ্বন্দ্বে ইরানকে তাদের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করতে চেয়েছিল।

ইরানের এই শীর্ষ কূটনীতিক স্পষ্ট করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে উপসাগরীয় কোনো দেশ তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে তেহরান পুরো গোষ্ঠীর গৃহীত পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। এরপর ওই বিবেচনা অনুযায়ীই প্রতিক্রিয়া জানাবে তেহরান।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য