Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপানিসংকটে হুমকিতে বিশ্বের খাদ্য উৎপাদন: জিসিইডব্লিউ

পানিসংকটে হুমকিতে বিশ্বের খাদ্য উৎপাদন: জিসিইডব্লিউ

পানিসংকট নিরসনে নিষ্ক্রিয়তা ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদনকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার গ্লোবাল কমিশন অন দ্য ইকোনমিকস অব ওয়াটারের (জিসিইডব্লিউ) এক প্রতিবেদনে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

পানিসংকটের কারণে ২০৫০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) গড়ে ৮ শতাংশ এবং নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি ১৫ শতাংশের বেশি কমে যেতে পারে বলে ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

জিসিইডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রায় তিন শ কোটি মানুষ এবং বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন এখন এমন এলাকাগুলো রয়েছে, যেখানে পানির মোট মজুদ কমছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পানিচক্রে ব্যাঘাতের বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং তাপমাত্রার ক্রমবৃদ্ধির সম্মিলিত প্রভাব, সেই সঙ্গে পানির মোট মজুদ হ্রাস এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে অর্থনৈতিক পতন ঘটতে পারে। এই সংকট মোকাবেলায় পানিচক্রকে ‘বিশ্বের সাধারণ স্বার্থ’ হিসেবে দেখার আহবান জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য