Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

পরিচ্ছেদঃ নিজের সামনে এক ধার থেকে ডান হাতে আহার করা

(৩১০০) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন তার বাম হাত দ্বারা অবশ্যই না খায় এবং পানও না করে। কারণ, শয়তান তার বাম হাত দিয়ে পানাহার করে থাকে।

বর্ণনাকারী বলেন, (ইবনে উমার (রাঃ) এর স্বাধীনকৃত দাস তাবেয়ী) নাফে’ (রঃ) দুটি কথা আরো বেশী বলতেন, কেউ যেন বাম হাত দ্বারা কিছু গ্রহণ না করে এবং অনুরূপ তদ্দবারা কিছু প্রদানও না করে।

(মুসলিম ৫৩৮৪-৫৩৮৬, তিরমিযী ১৮০০, মালিক, আবূ দাউদ ৩৭৭৬)


 হাদিসের মানঃ সহিহ (Sahih)

 বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য