Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আজ ‘মার্চ ফর ইউনিটি’

ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আজ ‘মার্চ ফর ইউনিটি’

রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ তৈরির উদ্যোগ নেয়ায় শহীদ মিনারে আজ মঙ্গলবার পূর্বঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

নানা নাটকীয়তার পর সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছে সংগঠনটি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, সাবেক সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ের শুরুতে সারজিস আলম বলেন, ‘আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভ্যুলেশনের ডিমান্ডকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটি আসা উচিত, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি অনুভব করেছে। এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে আসা উচিত। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়ে নেয় তখন আমরা এটিকে সাধুবাদ জানাই।’

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, ‘এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উদ্যোগ নেয়া হয়েছে।’

রাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেল ৩টায় ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করার কথা জানান আরিফ সোহেল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সবাই বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি।’

এসময় সমন্বয়কদের মধ্যে কোনো দ্বন্দ্বের বিষয়টি নাকচ করে দেন তারা।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য