Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি

ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে দেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সে দেশে সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা।

রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে, তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার!’

ওই সংগঠনটির বক্তব্য, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ-প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে, তাতে এখন ‘সামরিক উপায়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা।

বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

আমেরিকাভিত্তিক মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব– তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

এর আগে, গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসেও দিল্লিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল। তবে নিরাপত্তাগত কারণে দিল্লি পুলিশ তাদের দূতাবাস ভবন পর্যন্ত যেতে দেয়নি।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য