Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৬৮ অ্যাকাউন্ট ফ্রিজ ২শ’ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬৮ অ্যাকাউন্ট ফ্রিজ ২শ’ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ভারতে পালিয়ে যাওয়া হাসিনার মাফিয়াতন্ত্রের প্রধান অলিগার্ক এস. আলম গ্রুপের চেয়ারম্যান মো: সাইফুল আলম এবং পরিবার সদস্যদের ৬৮ অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমোদনক্রমে সংস্থাটি জব্দের চিঠি পাঠায়।

এর আগে গতকাল দুদক জব্দের অনুমোদন পেয়ে আদালতে আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: জাকির হোসেন গালিব জব্দের অনুমোদন দেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে জব্দ সংক্রান্ত চিঠি পাঠায়। অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এস. আলম পরিবারের ১৬টি স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। দুদকের উপ-পরিচালক সিফফাত উদ্দীন সম্পত্তি ক্রোকের আবেদন করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। জব্দকৃত ১৬ সম্পত্তির মধ্যে রয়েছে, গুলশানের এস. আলম টাওয়ারে ১০ তলা ভবন, ধানমন্ডিতে ১ বিঘা জমিসহ ৬ তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে ১১ দশমিক ৮৮ শতাংশ জমিসহ ৪ তলা ভবন, গুলশানের ২৬৫৮ বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান ২-এর প্লট দশমিক ৭৮৮৮ একর জমি। উত্তরা আবাসিক এলাকায় ৭ তলা ভবন, ভাটারাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৩ দশমিক ০৩ কাঠা জমির প্লট, ১ দশমিক ৭২০০ একর জমি, ৯৬ কাঠার জমি, ১ দশমিক ৯৫৩৬ একর জমি, ১১ দশমিক ১০৬১ বিঘা, ১৩১ দশমিক ০৪ কাঠা জমি। এসব সম্পত্তির বর্তমান বাজার মূল্য আনুমানিক ২শ’ কোটি টাকা বলে জানা গেছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর আদালতের অনুমোদনক্রমে দুদক এস. আলম পরিবারের সদস্যদের ১২৫টি অ্যাকাউন্ট জব্দ করে। অ্যাকাউন্টগুলোতে মাত্র সাড়ে ২২ কোটি টাকা রয়েছে।
গত ৭ অক্টোবর এস. আলম গ্রুপের প্রধান ব্যক্তি মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, পুত্র আহসানুল আলম, আশরাফুল আলম, সাইফুল আলমের ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গনি, তার স্ত্রী ফারজানা বেগম, ভাই আব্দুস সামাদ, সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই রাশেদুল আলম, সহিদুল আলম, মোরশেদুল আলম এবং এস. আলম পরিবারের ঘনিষ্ট ব্যক্তি মিসকাত আহমেদসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। অবশ্য এর আগেই এস. আলম, তার স্ত্রী-সন্তানরা দেশত্যাগ করেন।

এস. আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য