Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী?

সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী?

ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেফতার করেছে, সেই ব্যক্তি বাংলাদেশী নাগরিক কিনা তা নিয়েই এখন সন্দেহ দেখা দিয়েছে।

রোববার ভোরে মুম্বাইয়ের কাছে থানের একটি গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে শরিফুল ইসলাম শেহজাদ নামে ওই ব্যক্তিকে আটক করার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে মুম্বাই পুলিশ ঘোষণা করেছিল, আটক ব্যক্তি একজন ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলেই তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

কিন্তু পরে তাকে আদালতে পেশ করা হলে যে দু’জন আইনজীবী তার হয়ে সওয়াল করেছেন তারা দু’জনেই দাবি করেছেন ওই ব্যক্তি বাংলাদেশী নাগরিক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আইনজীবী সন্দীপ শেরখানে বলেছেন, ‘আমার ক্লায়েন্ট যে বাংলাদেশী নাগরিক, পুলিশ তার কোনো প্রমাণই দেখাতে পারেনি।’

তিনি আরো দাবি করেন, শরিফুল ইসলাম বিগত বহু বছর ধরে মুম্বাইতে নিজের পরিবারের সাথেই বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আটক শরিফুল ইসলামের অপর আইনজীবী দীনেশ প্রজাপতিও জানান, ওই ব্যক্তির কাছ থেকে এমন কোনো নথি পুলিশ উদ্ধার করতে পারেনি যার ভিত্তিতে তাকে বাংলাদেশী বলে চিহ্নিত করা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতেই আক্রান্ত হন বলিউড অভিনেতা সাইফ। ছুরির আঘাতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তিন দিন পর, রোববার ভোরে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সূত্র : বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য