Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক১৮৩ ফিলিস্তিনি বন্দিকে আজ মুক্তি দেবে ইসরায়েল

১৮৩ ফিলিস্তিনি বন্দিকে আজ মুক্তি দেবে ইসরায়েল

ইসরায়েলের কারাগারগুলোতে আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার ১৮৩ জনকে মুক্তি দেওয়া হবে।  ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

তবে এর আগে ইসরায়েলের কারাগার থেকে শনিবার ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, শনিবার তারা আরও তিনজন বন্দিকে ‍মুক্তি দেবে। এদের মধ্যে দুজন মার্কিন নাগরিকও রয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছে, শনিবার (০১ ফেব্রুয়ারি) ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরনকে মুক্তি দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য