পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৯৪-[৪০] কা’ব ইবনু ইয়ায (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি, [রাসূল (সা.) বলেছেন] প্রত্যেক উম্মতের জন্য কোন একটি ফিতনাহ্ (পরীক্ষামূলক বিষয়) রয়েছে। আর আমার উম্মতের ফিতনাহ্ হলো সম্পদ। (তিরমিযী)
সহীহ তিরমিযী ২৩৩৬, সিলসিলাতুস সহীহাহ্ ৫৯৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩২৫৩।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ কা’ব ইবনে ইয়ায (রাঃ)
