Tuesday, October 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভূমিকম্প: সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল মিয়ানমার যাচ্ছে রোববার

ভূমিকম্প: সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল মিয়ানমার যাচ্ছে রোববার

তীব্র ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তা দিতে দেশটিতে  যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও জানানো হয়, সশস্ত্র বাহিনীর দলটি রোববার মিয়ানমারে যাবে।

গত শুক্রবার মিয়ানমারে তীব্র ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে, মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।’

ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য