Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Facebook Star

ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা —

আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে),
একটু ভালোবাসা দিয়ে যান(জড়িয়ে ধরে নয়, স্টার দিয়ে) 😃,
আমার বাড়িতে আসুন ( সত্যি সত্যি বাড়িতে নয়, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে)

ইত্যাদি ইত্যাদি বলে হা পিত্যেস করছেন একটা স্টারের জন্য। নিজেকে আকর্ষণীয় করতে কেউ কেউ ছোট অশ্লীল পোশাক পরছেন ঠিক অন্ধকার গলিতে রং চং মেখে দাঁড়িয়ে থাকা মহিলাদের মত। এসব দেখে সত্যিই খুব খারাপ লাগে। কতটা নির্লজ্জ হলে এসব করা যায়? এর থেকে তো কৌটা নিয়ে ট্রেনে বা ফুটপাতে ভিক্ষা করতে পারেন। সেটা অনেক সন্মানের। কোনো ভদ্র ঘরের বৌ চেনা অচেনা সকলকে বলতে পারেন না — আমাকে একটু ভালবাসা দিয়ে যান।

একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে আমাদের সমাজকে। আমাদের অস্থি মজ্জায় ঢুকে গেছে অপসংস্কৃতির জারক রস। গল্পে রাজা একা ল্যাংটা ছিল ভয়ে কেউ তাকে ল্যাংটা বলতে পারেনি। এখানে ল্যাংটাদের সংখ্যা অনেক বেশি তাই যারা ল্যাংটা নয় তারা ও ভাবছে ল্যাংটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। আর ল্যাংটা গুলো দুহাত তুলে ধেই ধেই নেচে নিজেদের জয়গান গাইছে।কী খুব রাগ হচ্ছে আমার উপর? আচ্ছা আপনি বলুন তো কীভাবে আয় হয় ফেসবুক থেকে? কত স্টার হলে টাকা তোলা যায়? স্টার কারা দেয়, কেন দেয়? অনেক কিছুই জানেন না, অথবা ভুল জানেন। তাহলে শুনুন বেশিরভাগ স্টার দেয় কিছু লম্পট লুচ্চামি করার জন্য। আর কিছু দেয় নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে রাখতে , বন্ধু বান্ধবীদের সামনে নিজের স্টাটাস বজায় রাখার জন্য। আবার কিছু মহিলা দেয় অন্যদের লোভ দেখানোর জন্য। একটা স্টার গিফট করতে দেখলেই কারো কমেন্ট বক্সে দেখবেন কত মহিলা সেখানে গিয়ে লাভ রি-অ্যাক্ট দেয়, রিপ্লাই দেয়। অন্যের কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই দেওয়া ও তো এক ধরনের নির্লজ্জতা। কিন্তু স্টার এখনের অমৃত ভান্ডার, তা পাওয়ার জন্য ছুটছে সবাই। তাতে কাপড় খুলে যায় যাক।১০০০০ স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন। হ্যাঁ দশ হাজার! যে সমাজ ১ টাকা ভিক্ষা দেওয়ার ভয়ে কপালে হাত ঠেকায়, সেই সমাজ আপনাকে ফ্রীতে স্টার দেবে?আপনি যদি কাউকে দেন তবেই আপনাকে তারা দেবে। হয় আপনাকে স্টার দিতে হবে নয়তো ইনবক্সে মজা। মজা দিলে আপনি অনেক কিছুই পাবেন। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যদি স্টার দিয়ে আপনাকে স্টার নিতে হয়? তাহলে জেনে রাখুন — একটা স্টার আপনাকে প্রায় ৩ টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আপনি ভাঙালে একটা স্টার থেকে পাবেন মাত্র ৮০ পয়সা। ফেসবুকের এটা একটা লুট করার পলিসি ছাড়া আর কিছু নয়।

তাই দয়াকরে এসবের থেকে দূরে থাকুন। অবসর সময়ে ফেসবুক করুন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন, স্বামী সন্তানের যত্ন নিন। উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে সন্তানের হোম টাস্কের খেয়াল করুন।

আপনার গুন থাকলে তার এমনিই সবাই জানবে। সময়ের অপেক্ষা শুধু 💕

ভালো থাকবেন। আমার কথায় কষ্ট পেলে আনফলো করে দিতে পারেন। কিন্তু আমি যেটা বলেছি ভেবে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন — এক বর্ণ ও মিথ্যা নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য