Tuesday, June 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা

শেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চার্জশিটভুক্ত ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীরের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ই জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপ পরিচালক সালাহউদ্দিন।

মামলার তদন্ত শেষে গত ১০ মার্চ আরও চার জনসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি শেখ হাসিনা রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য আবেদন ফর্মে আবেদন করেননি। তার কোনো আবেদন যাচাইবাছাই কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়নি। আবেদনকারীর আবেদন নির্ধারিত রেজিস্ট্রার বইতেও অন্তর্ভুক্ত করা হয়নি।

আসামি শেখ হাসিনা ‘অসৎ উদ্দেশ্যে নিজ নামে /পরিবারের উত্তরাধিকারসূত্রে অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে অবৈধভাবে প্রভাবিত করে রাজউকে কোনও আবেদন না করে, দখলমূলে হস্তান্তরের লিখিত আবেদন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ (দশ) কাঠার প্লট বরাদ্দ নেন। তা নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাত করে নিজ ভোগ দখলে রেখেছেন’।

এদিকে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ই জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তে প্রাপ্ত আরও দুইজনসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি সজীব ওয়াজেদ জয় রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য রাজউক বরাবরে কোনো আবেদন করেননি। তিনি তার ‘মাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজউকে নিয়মনীতি অনুযায়ী আবেদন না করে প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে তা নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে সরকারি জমি আত্মসাৎ করে ভোগদখলে রেখেছেন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য