Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরড. ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন : সারজিস আলম

ড. ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন : সারজিস আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন—এমন বক্তব্য সংবলিত সাদিকুর রহমান নামে এক ব্যক্তির লেখা কপি করে ফেসবুকে পোস্ট করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখাটি পোস্ট করেন তিনি।

এতে উল্লেখ করা হয়েছে, ‘ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি না, এইটা তারা ডিসিশন নেবে।

এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। ৫ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে।

তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক। গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না।’

লেখাটিতে বলা হয়, ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না।

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে, তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে।

এতে আরও বলা হয়, ড. ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নিব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য