Thursday, November 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকহামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই: নেতানিয়াহু

হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না। তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল।

স্থানীয় সময় সোমবার (১২ মে) রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শিগগিরই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হলো হামাসকে দমন ও ধ্বংস করা। হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথেই এগোচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে একটি চুক্তি করতে দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছে ইসরায়েল।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘হয়তো হামাস বলবে—“আমরা আরও ১০ জন জিম্মি ছাড়ব।” খুব ভালো, দিয়ে দাও। আমরা নেব। তারপর আমরা আবার অভিযান শুরু করব। তবে যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই নেই।’

তিনি আরও বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি।’

ফিলিস্তিনি জনগণের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছি, যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে পারে। তবে প্রধান বিষয় হচ্ছে—তাদের গ্রহণে প্রস্তুত দেশ থাকতে হবে। আমরা সেটির দিকেই এখন কাজ করছি।’

তিনি দাবি করেন, ‘যদি তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে ৫০ শতাংশেরও বেশি মানুষ গাজা ছেড়ে চলে যাবে। আমার ধারণা, সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে হামাস আর গাজায় থাকবে না।’

এ সময় বৈঠকে উপস্থিত ‘জয়ী সৈনিকদের ফোরাম’-এর সদস্য আহত সেনারা নেতানিয়াহুর নেতৃত্বে পূর্ণ সমর্থন জানান এবং যুদ্ধের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য তাকে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাদের জন্য প্রেরণা ও উদাহরণ। আপনাদের আত্মত্যাগের চেতনায় আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য