Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসিরিয়াকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বললেন ট্রাম্প

সিরিয়াকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বললেন ট্রাম্প

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে সৌদি আরবের রিয়াদে বৈঠকের সময় তাকে পাঁচটি নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট এ তথ্য দিয়েছেন। ট্রাম্প যে পাঁচটি শর্ত বা নির্দেশনা সিরিয়াকে দিয়েছেন সেগুলো হলো:

  • ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহার অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা
  • সব ‘বিদেশি সন্ত্রাসী’কে সিরিয়া থেকে চলে যেতে বলা
  • ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের সিরিয়া ত্যাগে বাধ্য করা
  • কথিত ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান বন্ধের যুক্তরাষ্ট্রকে সহায়তা করা
  • উত্তরপূর্ব সিরিয়ায় এই গোষ্ঠীর সাথে সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোর দায়িত্ব নেয়া

প্রসঙ্গত, আব্রাহাম অ্যাকর্ড হলো আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল, আরব আমিরাত ও বাহরাইনের মধ্য একটি চুক্তি, যা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ চুক্তিটি হয়েছিলো ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য