Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনামাজে যাওয়ায় স্কুলের কর্মচারী নেয়ামতকে পেটালেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র

নামাজে যাওয়ায় স্কুলের কর্মচারী নেয়ামতকে পেটালেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র

নামাজ আদায় করতে যাওয়ায় চতুর্থ শ্রেণীর কর্মচারীকে পেটালেন সনাতন ধর্মাবলম্বী স্কুলের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ।

রোববার (১৮ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মুহাম্মাদ নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে ফিরে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ তাড়াতাড়ি মসজিদে যাওয়ার অপরাধে তাকে মারধর শুরু করে এক পর্যায়ে অফিসে থাকা অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে। এসময় নেয়ামত উল্লাহর মুখমণ্ডল রক্তে ভিজে যায়। তিনি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ছুটে আসেন।

নেয়ামত উল্লাহ জানান, তিনি নামাজ আদায় করে অফিসে আসলে তাড়াতাড়ি মসজিদে যাওয়ার অভিযোগ তুলে তার মুখে এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকেন। আমি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহ্ আলম জানান, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না, ঘটনার বিষয়টি জানতে পেরে আমি আমার সহকর্মীর পাশে থাকার জন্য ছুটে আসি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মাদ আ. রহিম জানান, এ বিষয়টি আমি জানতে পেরেছি। আগামীকাল উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, আমি সারাদিন বাহিরে ছিলাম। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, অখিল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শিক্ষার্থীদের তোপের মুখে তিনি বিগত নিষিদ্ধ লীগ শাসনামলে দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেননি। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ লীগের প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি পুনরায় স্বপদে বহাল হন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য