Thursday, November 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলঘুচাপ: সাগর উত্তাল, ১৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ: সাগর উত্তাল, ১৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বৃষ্টির ফলে দেশের পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। দেশের ১৯ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে

মেঘনা উত্তাল থাকায় হাতিয়ায় নৌ যোগাযোগ বন্ধ

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও গভীর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, বঙ্গোপসাগর ও মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদর, ভোলা ও চট্টগ্রাম-বরিশালসহ সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করছে প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বুধবার,(২৮ মে ২০২৫) সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানায়, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় হাতিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায় নৌ-পুলিশের সদস্যদের। হাতিয়া উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ নম্বর সতর্ক সংকেত বিরাজ করায় বুধবার সকাল ১০টা থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। মেঘনা নদীতে থাকা ছোট ছোট নৌযানকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

বুধবার, দিবাগত রাত একটার মধ্যে দেশের ১৯ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

*** ভারী বৃষ্টির আভাস, পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বৃষ্টির ফলে দেশের পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

SourceSangbad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য