Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

গাজায় বর্বর গণহত্যা শুরুর পর থেকে এই পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে মোট ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান ও গোলাবারুদসহ সুরক্ষা সরঞ্জাম। গতকাল বুধবার (২৮ মে) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

সংবাদ সংস্থাটি বলছে, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২৮ মে) মার্কিন অস্ত্রের চালান নিয়ে ইসরাইলে ৮শ’ তম ফ্লাইট পৌঁছেছে। এছাড়া, জাহাজে পাঠানো হয়েছে আরও ১৪০টি চালান।

এই সরবরাহের মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী। ইসরাইল জানায়, আমেরিকার কাছ থেকে তারা ৯০ হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজ্জায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরাইলেকে অস্ত্রসহ নানাভাবে সহায়তা করে আসছে আমেরিকা।

অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতি আহ্বান উপেক্ষা করে গাজ্জায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য