Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। আরাফাতের ময়দানে সেদিন হাজীরা একত্রিত হবেন। সেদিন মসজিদে নামিরা থেকে পবিত্র খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের খতিব ও ইমাম, শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এই খুতবা এবার ২০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে, যার মধ্যে রয়েছে বাংলা ভাষাও।

বাংলায় অনুবাদের দায়িত্বে থাকবেন মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত চারজন বাংলাদেশি আলেম। তারা হলেন- ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান এবং নাজমুস সাকিব।

খুতবা অনুবাদ ও সম্প্রচারের পুরো কার্যক্রম পরিচালনা করছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো – সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়া।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য