Friday, October 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীকে দাড়ি ধরে লাঞ্ছিত, অভিযুক্তের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীকে দাড়ি ধরে লাঞ্ছিত, অভিযুক্তের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কম্পিউটার দোকানে ঢুকে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি ও লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বলে দাবী করেছে উপজেলা বিএনপি।

২৩ জুন (সোমবার) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢুকে প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে অকথ্য ভাষায় গালাগালি করে এবং দাড়ি ধরে টানাটানি করেন। ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি নাসিম ভুইয়াকে কয়েকটি গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র কর্মী সমর্থক বলে প্রচার করা হয়। মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করে ঘিওর উপজেলা বিএনপি।

ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এক যৌথ বিবৃতিতে জানান, “নাসিম ভূঁইয়া বিএনপির কোনো পর্যায়ের—ইউনিয়ন, ওয়ার্ড বা অঙ্গসংগঠনের—সদস্য বা নেতাকর্মী নন। তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে হেয় করার অপচেষ্টা করছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “হেনস্থাকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে দোকানদারের দাঁড়ি ধরে টানাহেঁচড়া করার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

বিএনপি নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য