Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকখাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, মামলার শুনানি বাতিল

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, মামলার শুনানি বাতিল

খাবারের বিষক্রিয়ায় ভুগছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী তিন দিন তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের।

অসুস্থ্যতার কারণে তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার নির্ধারিত শুনানি বাতিল করা হয়েছে। জেরুজালেম জেলা আদালত সোমবার এবং মঙ্গলবার নেতানিয়াহুর ফৌজদারি মামলায় তার নির্ধারিত সাক্ষ্য বাতিল করে। যার অর্থ হলো সেপ্টেম্বর পর্যন্ত তাকে আর সাক্ষ্য দিতে হবে না। কারণ আদালত চলতি সপ্তাহে ৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে।

আদালত বলেছে যে শুনানি স্থগিত করার পরিবর্তে বাতিল করা হচ্ছে। কারণ সময় স্বল্পতার কারণে সপ্তাহের শেষের দিকে শুনানি করা সম্ভব হবে না।

গত বছরের ডিসেম্বরে শুনানি শুরু হওয়ার পর থেকে নানা কারণে নেতানিয়াহুর সাক্ষ্যগ্রহণ বারবার বিলম্বিত হয়েছে। এসব কারণের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা, গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধ, ইরানের সঙ্গে যুদ্ধ, সেইসাথে বিদেশে কূটনৈতিক ভ্রমণ এবং প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর সাধারণ দায়িত্ব পালন।

রোববার সকালে সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত ছিলেন নেতানিয়াহু। এরপর তার কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে যে তিনি অসুস্থ।

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, নেতানিয়াহু রাতে অসুস্থ হয়ে পড়েন। জেরুজালেমের হাদাসাহ আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের পরিচালক ডাঃ অ্যালন হার্শকো বাড়িতেই তাকে পরীক্ষা করেন।

পরীক্ষার পর নেতানিয়াহুর শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য