Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় অনাহারে একদিনে ১৫ জনের মৃত্যু

গাজ্জায় অনাহারে একদিনে ১৫ জনের মৃত্যু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও খাদ্যবাহী সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অনাহারে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে মাত্র দেড় মাস বয়সী এক শিশু।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাসের পর মাস ধরে চলা খাদ্য সংকট এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ১০১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত ৮০ জনই শিশু। শুধু গত কয়েক সপ্তাহেই এই মৃত্যুর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে।

বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অনাহারে মারা যাওয়া ছয় সপ্তাহ বয়সী ওই শিশুর নাম ইউসুফ আবু জাহির। তার মৃত্যু হয় দুধের অভাবে। শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “বাজারে কোথাও দুধ নেই, আর পাওয়া গেলেও একটি ছোট টিনের কৌটার দাম ১০০ ডলার পর্যন্ত।”

আল জাজিরা বলছে, মঙ্গলবার না খেয়ে মৃত্যুবরণকারী অন্যদের মধ্যে আরও তিন শিশুও রয়েছে। তাদের একজন ছিল ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-ঘালবান। তার মৃত্যু হয় গাজ্জার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে।

ইসরাইলের অবরোধের কারণে চলতি বছরের মার্চ মাস থেকেই গাজ্জায় ফুরিয়ে গেছে খাদ্যের মজুত। মে মাসে আংশিক অবরোধ তুলে সীমিত ত্রাণ উপত্যকায় প্রবেশের অনুমতি দেয় ইসরাইল।

বর্তমানে গাজ্জায় ত্রাণ সরবরাহের দায়িত্বে রয়েছে ‘গাজ্জা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা, যা ইসরাইল ও আমেরিকার সমর্থনে পরিচালিত। কিন্তু এই সংস্থার ত্রাণ নিতে গিয়েই ইসরাইলি হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য