Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না আমেরিকা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না আমেরিকা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না আমেরিকা। বরং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করে ওয়াশিংটন।

শুক্রবার (৮ আগস্ট) দক্ষিণ লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে এ কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ল্যামির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জেডি ভ্যান্স বলেন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার তো বুঝতেই কষ্ট হয়, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বলতে আদৌ কী বোঝায়! কারণ সেখানে কার্যকর কোনো সরকারই নেই।

ব্রিটেনের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, ব্রিটেন তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রেসিডেন্ট (ট্রাম্প) পরিষ্কার করে বলেছেন, ইসরাইল ও গাজ্জার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে, প্রথমত আমরা নিশ্চিত করতে চাই যে, হামাস যেন আর কখনো ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে। যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই তা সম্ভব বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট গাজ্জায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছেন। তাই আমরা চাই, এই মানবিক সমস্যা সমাধান হোক।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ব্রিটেন ঘোষণা দেয়, ইসরাইল যদি গাজ্জা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয় ও সেখানে তার সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন।

সূত্র: তাস

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য