Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইসরাইলি সেনাবাহিনী খুব শিগগিরই গাজা দখলে করবে: নেতানিয়াহু

ইসরাইলি সেনাবাহিনী খুব শিগগিরই গাজা দখলে করবে: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সেনাবাহিনী খুব দ্রুত গাজা শহর দখল করবে। গাজা উপত্যকায় একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠান করতে চান বলেও জানান তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যে সময়সীমা নির্ধারণ করেছি তা বেশ দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অনেক কিছু করেছি। গাজার প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ এলাকা ইসরাইলি নিয়ন্ত্রণে আছে। তবে আমাদের দুটি শক্ত ঘাঁটি দখলে নেওয়া বাকী রয়েছে। এগুলো হলো গাজা সিটি এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি।’

এসময় তিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনা তুলে ধরেন। যদিও প্রায় দুই বছরের সামিরক অভিযানের পর ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা ক্রমশ বাড়ছে।

নেতানিয়াহু আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব গাজায় যুদ্ধ শেষ করতে চান। সংঘাত আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তারা। বলেন, ৫০ জন ইসরাইলি জিম্মিকে মুক্ত করতে গাজা সিটি দখল করা ছাড়া বিকল্প নেই।

গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করতে তার মন্ত্রিসভা নতুন করে বড় ধরনের অভিযান চালানো এবং গাজা ‍পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এর কয়েকদিন পর গাজা দখল করার ইচ্ছা প্রকাশের কথা অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এসময় কীভাবে ভবিষ্যতের হামাসমুক্ত ‘বেসামরিক প্রশাসন’ ফিলিস্তিন শাসন করবে তার রূপরেখা উপস্থাপণ করেন তিনি।

গাজার দুর্ভিক্ষের বিষয়ে বিদেশী গণমাধ্যমে প্রচারিত সংবাদ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অভিযোগগুলো মূলত হামাসের একটি ভুয়া প্রচারণা।

তার দাবি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই অঞ্চলের সমস্যার সমাধান করবে কোন কোন বিশ্বনেতার এমন অভিমতকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য