Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকবন্দিদের অধিকার রক্ষায় কারাগারে হাসপাতাল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করছে তালেবান...

বন্দিদের অধিকার রক্ষায় কারাগারে হাসপাতাল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করছে তালেবান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার বন্দিদের অধিকার রক্ষা ও তাদের পুনর্বাসনের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে। দেশের বিভিন্ন কারাগারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল নির্মাণ করা হচ্ছে এবং শিক্ষাগত সুযোগ তৈরি করতে বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বন্দিদের জীবনমান উন্নয়ন ও তাদের সামাজিক পুনর্বাসনের প্রচেষ্টা ত্বরান্বিত হচ্ছে।

সম্প্রতি আফগানিস্তানের বন্দি কারাগার সংস্কার সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে বন্দি ও কারাগার সংস্কারের গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদীস হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশ অনুযায়ী, এখন পর্যন্ত ১৯,৯৯৮ বন্দিকে ক্ষমা ও শাস্তি কমানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান থেকে স্থানান্তরিত ৫৮৩ বন্দি এবং আজারবাইজান থেকে ৮ বন্দির নথি মূল্যায়নের জন্য উচ্চ আদালতে পাঠিয়েছে, যার মধ্যে ১৬৪ বন্দি মুক্তি পেয়েছেন। এছাড়াও, ইরান, কুয়েত ও আজারবাইজান থেকে ১,৫৫৫ আফগান বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত চার বছরে দেশের সব কারাগারে ২৬,৮৮৪টি ব্যক্তিগত ফাইল তৈরি করা হয়েছে, যা বন্দিদের ব্যবস্থাপনা ও নজরদারিতে ব্যবহার হচ্ছে। এছাড়া, কাবুলে বন্দিদের জন্য একটি সুব্যবস্থিত হাসপাতাল নির্মিত হয়েছে, যেখানে অভিজ্ঞ ডাক্তার এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

এতে বলা হয়, বর্তমানে কেন্দ্র ও প্রদেশের কারাগারে ৮টি স্কুল এবং ৭২টি স্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে, যা বন্দিদের শিক্ষাগত ও স্বাস্থ্যসেবা প্রদান করছে। বন্দি কারাগার সংস্কার সংস্থা দেশের সব কারাগারে অক্ষরশিক্ষা এবং শিক্ষামূলক প্রোগ্রাম শুরু করেছে, যেখানে বর্তমানে ৫,৮৮৯ জন কর্মী ও বন্দি শিক্ষায় নিয়োজিত। গত চার বছরে কেন্দ্র ও প্রদেশের কারাগারে ৯,৯৫২টি বই বিতরণ করেছে সংস্থাটি।

বন্দি কারাগার সংস্কার সংস্থা ধর্মীয়, সংস্কারমূলক, প্রশিক্ষণ, পেশাগত ও শিল্পকলা শিক্ষামূলক প্রোগ্রামও চালু করেছে, যা কারাগার সংস্কারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আরটিএ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য