Tuesday, July 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে এলওআই স্বাক্ষরিত

বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে এলওআই স্বাক্ষরিত

Image

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো’র উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরো জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদরদফতরে এ এলওআই স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটয়ের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার তাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে। 

বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য