Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযে ৩ শর্তে মামুনুল হককে মাহফিল করার অনুমতি

যে ৩ শর্তে মামুনুল হককে মাহফিল করার অনুমতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফসির মাহফিলকে সামনে রেখে তিনটি শর্তে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও দেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা মামুনুল হককে মাহফিল করার অনুমতি দিয়েছে প্রশাসন।  শর্তগুলোর মধ্যে রয়েছে সরকারবিরোধী কোনো বক্তব্য না দেওয়া, ভাস্কর্য নিয়ে কোনো ধরনের কথা না বলা এবং যেকোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা।

মাওলানা মামুনুল হক উপজেলার পুরানবাজার তাফসির কমিটির ৭৬তম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার প্রধান অতিথির বক্তব্য দেবেন। শায়েস্তাগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুরান বাজার তাফসির মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, করোনার কারণে ৭ দিনের তাফসির ৩ দিন হবে। এই তাফসির মাহফিল আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত। প্রশাসনের অনুমতি নিয়েই মঙ্গলবার বিকেল থেকে তাফসির মাহফিলে বয়ান শুরু করেছেন দেশের খ্যাতনামা মাওলানারা। আর বুধবার বয়ান করবেন মাওলানা মামুনুল হক। ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনও বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনো কথা ও কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না শর্তে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য