গত ১৭ই জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার দ্বিতীয় সংস্করণে প্রকাশিত ঢাকার ধামরাইতে একটি ধর্ষণের ঘটনার সংবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে দেওয়া হয়। তবে অন্যভাবে একই নিউজ তথ্য লুকানো ছাড়া ১৮ই জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট সংস্করণের শেষের দিকের একটি পৃষ্ঠাতে প্রকাশিত হয়।

‘দ্বিতীয় সংস্করণ’-এ যেসব তথ্য মুছে ফেলা হয়ঃ
১। প্রথম লাইনে, ধর্ষণের শিকার গৃহবধূ যে ‘মুসলিম’ সেই তথ্য মুছে ফেলা হয়।
২। সপ্তম লাইনে, রামরাবন এলাকা যে হিন্দু অধ্যুষিত এলাকা, এইটা মুছে ফেলা হয় নতুন সংস্করণে।
৩। একাদশতম লাইনে ‘সংশ্লিষ্ট সূত্র’ পরিণত হয় ‘ভিক্টিমদের অভিযোগ সূত্রে’।
৪। বারোতম লাইনে, ভিক্টিমদের একজন, স্বামী ‘আব্দুর রাজ্জাক’ যে মুসলিম এটা লুকিয়ে ফেলা হয়।
৫। আঠারোতম লাইনে উল্লেখিত ধর্ষণকারী ‘৫-৭ জন হিন্দু যুবক’ এই তথ্য মুছে ফেলা হয়।
অনলাইন এবং ই-পেপার এডিশন উভয় স্থানেই তথ্য পরিবর্তন করা হয়েছে। অনলাইনে খুঁজতে গেলে সহজেই কেউ আসল খবরের মাহাত্ম্য বুঝবেন না।

