Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকবিধ্বস্ত গাজ্জায় চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থাকে নিষিদ্ধ করল ইসরাইল

বিধ্বস্ত গাজ্জায় চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থাকে নিষিদ্ধ করল ইসরাইল

গাজ্জায় চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) কার্যক্রম নিষিদ্ধ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) এর মধ্যে এই সংস্থাটিকে উপত্যকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

ইসরাইল জানিয়েছে, দাতব্য সংস্থাটি তেলআবিবে তাদের কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মারিভ সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘এমএসএফ স্থানীয় কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা এই অঞ্চলে পরিচালিত সকল মানবিক সংস্থার জন্য প্রযোজ্য’।

ইসরাইলের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য ‘বৈধ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা এবং সন্ত্রাসের লক্ষ্যে মানবিক সহায়তার সুবিধা গ্রহণ রোধ করা’।

শুক্রবার এমএসএফ জানায়, ‘তেলআবিব আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বা আমাদের কার্যক্রমের স্বাধীন ব্যবস্থাপনা নিশ্চিত করতে অস্বীকৃতি জানানোর কারণে ইসরাইলকে তাদের ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক কর্মীদের তালিকা দেয়া হবে না।’

এমএসএফ গাজ্জায় কর্মরত বৃহত্তম মানবিক সংস্থাগুলোর মধ্যে একটি এবং এর কার্যক্রম বন্ধ করলে উপত্যকায় চিকিৎসা পরিষেবা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য