Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৩৬০ ফিলিস্তিনি শিশুকে অবৈধভাবে কারাগারে বন্দি করে রেখেছে ইসরাইল

৩৬০ ফিলিস্তিনি শিশুকে অবৈধভাবে কারাগারে বন্দি করে রেখেছে ইসরাইল

বর্তমানে ইসরাইলি কারাগারে ৩৬০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক শিশুরাও আছে, আবার বিচার ছাড়াই আটক শিশুরাও রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দিদের অধিকার রক্ষাবিষয়ক স্বাধীন সংস্থা ফিলিস্তিনি সেন্টার।

সংস্থাটি জানায়, ইসরাইলি কারাগারে ১৬০ শিশু কারাদণ্ড ভোগ করছে। আর ৯০ শিশুকে প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই কাউকে আটক রাখা যায়।

ফিলিস্তিনি সেন্টারের তথ্য অনুযায়ী, “কারাগারের ভেতরে শিশু বন্দিরা নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভিড়, চিকিৎসাসেবা পাওয়ার সীমিত সুযোগ এবং সংক্রামক রোগের বিস্তার।”

সংস্থাটি বলেছে, “শিশু বন্দিরা শুধু স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে না, বরং তারা প্রতিদিন অতিরিক্ত ভিড়, চিকিৎসায় অবহেলা এবং সংক্রামক রোগের বিস্তারও সহ্য করছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্ক্যাবিস। এ ছাড়া শাস্তি, নির্জন কারাবাস এবং কারাগারের ভেতরে তাদের জীবনের সব দিককে প্রভাবিত করে এমন লঙ্ঘনের শিকারও তারা হচ্ছে।”

সংস্থাটি আরও জানায়, আটক থাকার প্রভাব গ্রেফতারের মুহূর্ত থেকেই শুরু হয় এবং মুক্তির বহু পরও তা থেকে যায়।

সংস্থাটির ভাষায়, “একজন শিশু বন্দির কষ্ট শুরু হয় সেই মুহূর্ত থেকে, যখন তার বাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ ও আটক থাকার পুরো সময়জুড়ে তা চলতে থাকে। এতে তার মনে গভীর মানসিক, শিক্ষাগত ও সামাজিক ক্ষত তৈরি হয়।”

কঠিন পরিস্থিতির মধ্যেও শিশু বন্দিদের পারস্পরিক সহায়তার বিষয়টি তুলে ধরে ফিলিস্তিনি সেন্টার বলেছে, “কারাগারের কঠোর পরিস্থিতি সত্ত্বেও শিশু বন্দিরা নিজেদের মধ্যে পারস্পরিক সহায়তা ও সংহতির দৃষ্টান্ত তৈরি করে চলেছে। তারা নিজেদের কষ্ট ও আশা একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছে এবং বিচ্ছিন্নতা ও নির্জন কারাবাসের প্রভাব থেকে একে অপরকে রক্ষার চেষ্টা করছে।”

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ৯ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে। তাদের মধ্যে প্রায় ৩৫০ শিশু ও ৯০ জন নারী রয়েছে। এর মধ্যেই ভয়াবহ নির্যাতন ও চিকিৎসায় অবহেলার খবর পাওয়া যাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য