Wednesday, June 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে অনুষ্ঠিতব্য মূল কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই আয়োজনকে ঘিরে রেড রোড এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ নির্মাণের কাজ চলমান থাকায় গত ১৪ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদে রেড রোডে নামাজ আদায়ের অনুমতি না দিয়ে মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। সে ক্ষেত্রে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য একই স্থানে অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। কয়েকজন ইমাম ও ধর্মীয় নেতাও এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।

মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা স্বাভাবিক বিষয়। তার দাবি, যেখানে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম হবে, সেখানেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি কড়া মন্তব্য করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির কর্মসূচির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতেই পারে। একই সঙ্গে তিনি বিতর্কিত ভাষায় মন্তব্য করে বলেন, যারা আপত্তি করছেন তারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবেনা। এখানে এসব চলবে না। সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য