Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআমেরিকা চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল: কাটজ

আমেরিকা চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল: কাটজ

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে চাপ এলেও দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না। খবর আলজাজিরার।

ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের বরাতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দাবি জানালেও আমরা দক্ষিণ লেবানন থেকে সেনা সরাব না।

কাটজ আরও বলেন, ‘দুই লাখ বাসিন্দা সেখানে ফিরতে পারবেন না।” তিনি ইসরাইলের আগ্রাসন ও হামলায় জোরপূর্বক বাস্তুচ্যুত লেবাননের অধিবাসীদের নির্দেশ করে এ কথা বলেন।

তিনি দাবি করেন, অতীতে নিরাপত্তা অঞ্চলে বেসামরিক লোকজন বসবাসের সুযোগ দেওয়া হলে সেখানে সড়কের পাশে বোমা পেতে হামলা এবং সেনাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। “সেই অভিজ্ঞতা থেকে আমরা আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেব না। আমরা সরে যাচ্ছি না,” বলেন তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য