Wednesday, July 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় চিকিৎসাসেবায় ভয়াবহ সংকট

গাজ্জায় চিকিৎসাসেবায় ভয়াবহ সংকট

যুদ্ধবিধ্বস্ত গাজ্জা উপত্যকায় জরুরি চিকিৎসাসেবার সংকট দিন দিন আরও গভীর হচ্ছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে আমেরিকার নেতৃত্বে হওয়া চুক্তি অনুযায়ী এ পর্যন্ত প্রায় ২১ হাজার মানুষকে চিকিৎসার জন্য গাজ্জার বাইরে যাওয়ার অনুমতি পাওয়ার কথা ছিল।

তবে বাস্তবে অনুমতি পেয়েছেন ৭ হাজার ৫০০ জনেরও কম, যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ৩৬ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি অনুযায়ী গাজ্জার বাইরে যাওয়ার কথা ছিল এমন ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশই ছিলেন জরুরি চিকিৎসাপ্রার্থী রোগী।

তাদের প্রত্যেকের সঙ্গে দুজন করে সহযাত্রী থাকার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় জরুরি চিকিৎসার জন্য অনুমোদিত হাজারো রোগী এখনও গাজ্জাতেই আটকা পড়ে আছেন। তাদের অনেকেই সময়মতো চিকিৎসা না পেলে প্রাণ হারানোর ঝুঁকিতে রয়েছেন। এমন সংকটের মধ্যেও সীমিত সক্ষমতা নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে নাসের হাসপাতাল।

তবে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য উপকরণের তীব্র সংকটে হাসপাতালটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, খান ইউনিসে সামরিক হামলার সময় ইসরাইলি বাহিনীর হামলায় অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নাসের হাসপাতালে দুই দফা হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সগুলোতে গুলির চিহ্ন রয়েছে।

অধিকাংশ অ্যাম্বুলেন্সের জানালা ও আসন আগুনে পুড়ে গেছে এবং অতিরিক্ত ইঞ্জিনও ধ্বংস হয়েছে। এর ফলে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে জরুরি চিকিৎসা পৌঁছে দেওয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য