Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমেরিকাই নতিস্বীকার করবে: ইরানের প্রেসিডেন্ট

আমেরিকাই নতিস্বীকার করবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে তাদের চাপ ও নিষেধাজ্ঞার ব্যর্থতা স্বীকার করেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। 

সোমবার কয়েকটি তেল ও গ্যাস প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। রুহানি জনগণের উদ্দেশে বলেন,‘ইরানের সব অর্জনের পেছনে রয়েছে আপনাদের ঈমানি শক্তি, প্রত্যয় ও দৃঢ়তা। আমেরিকাই ইরানি জাতির মোকাবেলা নতিস্বীকার করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার নতুন সরকার এ পর্যন্ত চার বার স্বীকার করেছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এটা ইরানি জাতির জন্য বড় বিজয়। কারণ যারা নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারাই নিজের মুখে স্বীকার করছে তাদের নিষেধাজ্ঞায় কাজ হয়নি।

আজ ইরানের প্রেসিডেন্ট ভিডিও লিংকের মাধ্যমে পশ্চিম ও দক্ষিণের দুটি বিশাল তেল-গ্যাস প্রকল্প উদ্বোধন করেছেন। এর একটি প্রকল্পের আওতায় প্রতিদিন ৬৫ হাজার ব্যারেল খনিজ তেল উত্তোলন করা সম্ভব হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য