Saturday, August 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকদারুল উলুম দেওবন্দ নিয়ে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, চত্বরে শিবলিঙ্গ থাকার দাবি

দারুল উলুম দেওবন্দ নিয়ে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, চত্বরে শিবলিঙ্গ থাকার দাবি

ভারতে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এবার উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তাদের দাবি দারুল উলুমের চত্বরে একটি শিবলিঙ্গ রয়েছে।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে একদল কর্মকর্তা ১১ আগস্ট হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাবে এবং সেখানে তা নিবেদন করবে।

গত শনিবার (৯ আগস্ট) এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেয় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা।

ললিত শর্মার দাবি, দারুল উলুম দেওবন্দের চত্বরে একটি শিবমন্দির রয়েছে—এমন অভিযোগের তদন্ত চেয়ে সংগঠনের পক্ষ থেকে এর আগে সাহারানপুর প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। তবে প্রশাসন তাদের আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।

ললিত শর্মা বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় সংগঠনটি নিজেরাই দেওবন্দে গিয়ে গঙ্গাজল নিবেদনের সিদ্ধান্ত নিয়েছে,এদিকে হিন্দু সংগঠনটির ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেওয়া হবে না। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ নিয়ে হিন্দু সংগঠনটির এ দাবি ঘিরে প্রশাসনের সতর্ক অবস্থান নতুন করে বিষয়টিকে আলোচনায় এনেছে।

সূত্র: মুসলিম মিরর

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য