হামাসের হাতে কোনো ইসরায়েলি বন্দি না থাকলেও ভবিষ্যৎ বন্দি বিনিময় চুক্তিতে ব্যবহারের জন্য প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। মঙ্গলবার (১১ আগস্ট) ইসরায়েলি দৈনিক হারেৎস-এর এক প্রতিবেদনে শীর্ষ ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক আলোচনার বরাতে এ তথ্য উঠে এসেছে।
ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার এই নীতি ইসরায়েলের দীর্ঘদিনের। অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের হত্যার পর ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে মরদেহগুলো নিয়ে যায়। মানবাধিকার সংস্থাগুলো এ নীতির তীব্র সমালোচনা করে পরিবারগুলোর কাছে মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।
ইসরায়েলি আইনে মরদেহ আটকে রাখার অনুমতি থাকলেও আন্তর্জাতিক মানবিক আইনে মৃতদেহের প্রতি মর্যাদা প্রদর্শন এবং ধর্মীয় রীতি অনুযায়ী সম্মানের সঙ্গে দাফন বা সৎকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সূত্রঃ মিডল ইস্ট আই
