Sunday, August 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলিঙ্গ পরীক্ষায় পুরুষ শনাক্ত, দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়ের অর্জিত...

লিঙ্গ পরীক্ষায় পুরুষ শনাক্ত, দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়ের অর্জিত সব পদক বাতিল

লিঙ্গ পরীক্ষায় পুরুষ হিসেবে শনাক্ত হওয়ায় নারী বিভাগে অংশ নেওয়া দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়ের অর্জিত সব পদক বাতিল করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে তাদের নারী বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অভিযোগ উঠেছিল এই দুই অ্যাথলেট আসলে নারী নন, পুরুষ। অবশেষে লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় প্রমাণিত হয়েছে, তারা পুরুষ।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, অ্যাথলেট জান্নাত বেগম (বাংলাদেশ সেনাবাহিনী) এবং কবিতা রায় (বাংলাদেশ নৌবাহিনী)-এর লিঙ্গ নির্ধারণ বিষয়ে স্ব-স্ব সংস্থার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়েছিল।

তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে একটি ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে অ্যাথলেটদের শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে। গত ১১ মে শেষ হয় পরীক্ষা এবং মেডিকেল বোর্ড গত ১৬ মে তাদের চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনে হস্তান্তর করে।

২৮ বছর বয়সী অ্যাথলেট জান্নাত বেগম এবং ১৯ বছরের কবিতা রায়ের হরমোন ও শারীরিক পরীক্ষা প্রমাণিত হয়েছে, তারা দুইজন পুরুষ।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায় চিকিৎসা শাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী পুরুষ বিবেচিত হওয়ায় তাদের নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য