Monday, September 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসকুরআনের আলো

কুরআনের আলো

আল্লাহ তাআলা বলেন,

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ

“স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও”। [১]

ইমাম ইবনু কাসির [রাহ.] এর তাফসিরে লিখেছেন,

“অর্থাৎ, আল্লাহ তাদের মধ্যে এবং তাদের প্রিয়জনদের যেমন পিতা-মাতা, পরিবারের সদস্য ও সন্তানদের মধ্য থেকে এমন মু’মিনদেরকে একত্র করবেন, যারা জান্নাতে প্রবেশের উপযুক্ত। এর ফলে তাদের চোখ শীতল হবে এবং তারা তাদের প্রিয়জনদের দেখে আনন্দিত হবে। এমনকি নিম্ন মর্যাদার ব্যক্তির মর্যাদাও উচ্চ মর্যাদার ব্যক্তির মর্যাদার সমপর্যায়ে উন্নীত করা হবে। তবে এতে উচ্চ মর্যাদার ব্যক্তির মর্যাদা সামান্যও কমানো হবে না; বরং এটি হবে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও দয়া”। [২]

সুতরাং কেবল নিজের জন্যই নয় নিজের পরিবার পরিজন, সন্তান-সন্ততি, প্রিয় মানুষ সবার কথা ভেবেই বেশি বেশি আমলে লিপ্ত থাকতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাঁদের মধ্যে যারা তুনলামূলক পিছিয়ে পড়বে তাঁদেরকেও আমাদের সাথে জান্নাতে একত্রিত করে দেন।

আল্লাহ তাআলা তাওফিক দিন সবাইকে-আমিন।

[১) সূরা রা’দ: ২৩;

২) ইমাম ইবনু কাসির (রাহ.), তাফসীরুল কুরআনিল আযীম: ৪/৫৭১]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য