Monday, September 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগোপনে আবুধাবি সফর নেতানিয়াহুর, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

গোপনে আবুধাবি সফর নেতানিয়াহুর, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

গোপনে আবুধাবি সফর করে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরটি আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম এন১২ প্রথম এ খবর প্রকাশ করে। পরে একটি কূটনৈতিক সূত্রও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় দ্য জেরুজালেম পোস্ট। রয়টার্সও একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাতে নেতানিয়াহুর আবুধাবি সফর ও মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে আবুধাবি যান নেতানিয়াহু। স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে তাঁর বিমানটি উড্ডয়ন করে। বিকেল ৩টা ১০ মিনিটে সেটি আবুধাবিতে অবতরণ করে। প্রায় চার ঘণ্টা আমিরাতে অবস্থানের পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিমানটি ইসরাইলের উদ্দেশে রওনা হয়।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করেনি। আমিরাতের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নেতানিয়াহুর এবারের সফর এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবরের তুফান আল-আকসা অভিযানের আগে মোহাম্মদ বিন জায়েদ তাঁকে সতর্ক করেছিলেন বলে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ২৩ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে হামাসের বড় ধরনের অভিযানের প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে ওই সতর্কবার্তা ইসরাইলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

তবে ওই প্রতিবেদনের দাবি নিয়ে আমিরাত কোনো মন্তব্য করেনি। দেশটি জানিয়েছে, ২০২০ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে ইসরাইল ও আমিরাতের মধ্যে খোলামেলা ও সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আমিরাতের একটি সূত্র এর আগে রয়টার্সকে জানিয়েছিল, বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করা হয়, তবে তা জাতীয় নেতাদের পর্যায়ে নয়।

এর আগে চলতি বছরের মে মাসে নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছিল, তিনি মার্চে গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সফর ও বৈঠকের কথা অস্বীকার করে। পরে বৈঠকটির সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ২৬ মার্চ আবুধাবির সীমান্তবর্তী মরূদ্যান শহর আল-আইনে নেতানিয়াহু ও মোহাম্মদ বিন জায়েদের বৈঠক হয়েছিল।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে আমিরাত। এরপর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ে। সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় আমিরাতের ওপর হামলার পর ইসরাইল ও আমেরিকার সঙ্গে দেশটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

সূত্র : রয়টার্স, দ্য জেরুজালেম পোস্ট, আল জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য