Monday, October 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআজারবাইজানের স্কুলে হিজাব পরায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের বিক্ষোভ

আজারবাইজানের স্কুলে হিজাব পরায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের বিক্ষোভ

মুসলিমপ্রধান দেশ আজারবাইজানে স্কুলে হিজাব পরার ওপর নতুন বিধিনিষেধের প্রতিবাদে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। একই বিধিনিষেধের প্রতিবাদে কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানভ অনশন শুরু করেছেন।

গত ২১ সেপ্টেম্বর আজারবাইজানের মন্ত্রিসভা স্কুলের ড্রেস কোডে পরিবর্তন আনে। একই সঙ্গে শিক্ষকদের পোশাকের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়। নতুন নিয়মে নির্ধারিত স্কুল ইউনিফর্মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বা সাধারণ শিক্ষার ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বাকু সিটি শিক্ষা বিভাগ জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে নতুন ড্রেস কোড কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা পর্যবেক্ষণ শুরু করবে তারা।

নতুন এসব বিধিনিষেধের সমালোচনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের অভিযোগ, এর ফলে হিজাব পরা মেয়েদের শিক্ষার অধিকার খর্ব হচ্ছে। আজারবাইজানের সংবিধানে রাষ্ট্রের পক্ষ থেকে বিনা মূল্যে ও বাধ্যতামূলক সাধারণ মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে স্কুলে হিজাব পরার অধিকার নিয়ে সংবিধানে সুনির্দিষ্ট কোনো বিধান নেই।

মেইদান টিভির প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, বাকুর ৬৯ নম্বর স্কুল এবং মাসাল্লি জেলার মোল্লাওবা গ্রামের বি শিরিয়েভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে। হিজাব পরা সহপাঠীদের স্কুলে ফিরতে দেওয়ার দাবিও জানিয়েছে তারা।

কারাগারে সাংবাদিকের অনশন

হিজাব পরা ছাত্রী এবং শিক্ষকদের পোশাকের ওপর আরোপিত বিধিনিষেধের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানভ। তিনি সংবাদমাধ্যম জেবারমানের প্রধান। তার স্ত্রী গুলমিরা আসলানভা ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

আসলানভ জানিয়েছেন, স্কুলে হিজাব পরা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়া এবং শিক্ষকদের পোশাকের ওপর বিধিনিষেধের বিষয়টি সবার নজরে আনতেই তিনি অনশন শুরু করেছেন। নিজের সন্তানের শিক্ষার অধিকারও খর্ব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন পোলাদ আসলানভ। প্রথমে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ১৩ বছর করা হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, সাংবাদিকতার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে।

এদিকে, বাকুর রিচার্ড জর্জে মাধ্যমিক বিদ্যালয়ের হিজাব পরা এক নারী শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মেইদান টিভি।

সূত্র : ওসি মিডিয়া, মেইদান টিভি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য