Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাজ না করার হুমকি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর, লেবাননে বিক্ষোভ অব্যাহত

কাজ না করার হুমকি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর, লেবাননে বিক্ষোভ অব্যাহত

টানা পাঁচদিন (শনিবারের হিসেবে) ধরে লেবাননে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব দায়িত্ব পালন করা থামিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর বিক্ষোভ আরো জোরদার হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টায়ার ও আসবাবাপত্রের টুকরায় আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের প্রতিবাদে বৈরুতে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। মূলত ডলারের বিপরীতে লেবানিজ মুদ্রার মান আশঙ্কাজনক হারে কমে যাওয়ার জেরে এই বিক্ষোভের সূত্রপাত।

লেবাননের রাজধানীতে ব্যাংকিং সমিতির সামনে বিক্ষোভকারীদের একটি ছোট্ট দল তাদের আমানত পাওয়ার দাবি জানিয়েছে। নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশের জন্য তারা সেখান থেকে পার্লামেন্ট ভবনের দিকে হাঁটা দেয়।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের মার্টারস স্কয়ারে অন্তত ৫০ জন বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

একজন বিক্ষোভকারী কেঁদে কেঁদে বলেন, আমাদের প্রত্যেকের ঘাড়ের ওপর চার-পাঁচজন সন্তানের ভরণপোষণের দায় আছে। এছাড়া পরিবারে বাবা-মা তো আছেই। তাদের (দুর্নীতিবাজ রাজনীতিবিদ) উচিত আমাদের খাওয়ানোর দায়িত্ব নেওয়া।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য