Sunday, November 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রথম আলো ও ডেইলি স্টারের রাজনৈতিক ফ্রেমিং

প্রথম আলো ও ডেইলি স্টারের রাজনৈতিক ফ্রেমিং

২০১৩ সালে স্বৈরাচারী হাসিনার নির্দেশে যখন হেফাজতে ইসলামের কর্মীদের ওপর রাষ্ট্রীয় বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখন ট্রান্সকম গ্রুপের পত্রিকা প্রথম আলো সেই হত্যাযজ্ঞ আড়াল করতে সংবাদ প্রকাশ করেছিল:

“রীতিমতো যন্ত্রপাতি ব্যবহার করেই বিজয়নগরে গাছগুলো কেটেছে হেফাজতের কর্মীরা।”

একই কোম্পানির মালিকানাধীন আরেক পত্রিকা দ্য ডেইলি স্টার বিএনপি ও তার মিত্রদের নিয়ে লিখেছিল:

“The main opposition BNP and its allies are felling thousands of roadside trees to block the highways on every occasion of their protests against the government and establishing their names as ‘tree plunderers’.”

এবার ফিরে আসুন ২০২৬ সালে।

গোপালগঞ্জে যখন নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করছে, তখন প্রথম আলোর শিরোনাম:

“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা দুর্বৃত্তদের।”

অন্যদিকে দ্য ডেইলি স্টারের শিরোনাম:

“Awami League activists block roads across Gopalganj, bring traffic to a halt. Trees felled, fires lit at multiple locations.”

_____

সংবাদের প্রথম রাজনীতিটা ঘটে ঘটনা বর্ণনার আগেই—প্রশ্নটা হলো, বাক্যের কর্তা (agent) কে হবে। ২০১৩ সালের মে মাসে, শাপলা চত্বরে হেফাজত কর্মীদের উপর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ ঘিরে যখন দেশ প্রশ্নের মুখে, প্রথম আলো তখন সংবাদ প্রচার করেছিল: “রীতিমতো যন্ত্রপাতি ব্যবহার করেই বিজয়নগরে গাছগুলো কেটেছে হেফাজতের কর্মীরা।” এই একটি বাক্যের কাঠামোটা খেয়াল করুন। এখানে দুটি ঘটনা প্রতিযোগিতা করছে: একদিকে মানুষ হত্যা, অন্যদিকে গাছ কাটা। কোনটা হবে বাক্যের কর্তা, আর কোনটা প্রেক্ষাপটে ঢেকে থাকবে—সেটা সম্পাদকীয় সিদ্ধান্ত। এখানে কর্তা হলো “হেফাজতের কর্মীরা”, ক্রিয়া হলো “কেটেছে”, আর সেটা করেছে তারা “রীতিমতো যন্ত্রপাতি ব্যবহার করে”—অর্থাৎ পরিকল্পিতভাবে। রাতের অন্ধকারে হেফাজত কর্মীদের উপর চালানো হত্যাযজ্ঞ এই বাক্যে অদৃশ্য। এটি সংবাদ নয়, এটি দৃষ্টি সরানোর কৌশল—frame-এর মধ্যে যে কর্তা আনা হয়েছে, তাকে অপরাধীর আসনে বসানো, আর যে হত্যাযজ্ঞ ঘটেছিল তাকে “জবাবদিহিহীন পটভূমি”-তে ঠেলে দেওয়া।

দ্য ডেইলি স্টার সে সময় বিএনপি ও মিত্রদের বিষয়ে লিখেছিল: “The main opposition BNP and its allies are felling thousands of roadside trees… establishing their names as ‘tree plunderers’.”

এখানে খেয়াল করার বিষয়টা নিছক “গাছ কাটা” নয়— “সমালোচনামূলক ডিসকোর্স বিশ্লেষণে যাকে মূল্যায়নমূলক ভাষা (moral evaluation) বলা হয়। ” Plunderer অর্থ লুটেরা, দস্যু। “সংবাদের শিরোনাম-জগতে একটি রাজনৈতিক দলের জন্য স্থায়ী ডাকনাম তৈরি করে দেওয়া—যেন তাদের রাজনৈতিক প্রতিবাদের সংজ্ঞাই হয়ে যায় “সম্পদ লুট”। এটি বর্ণনা নয়, বিচার—আর সেই বিচার চলে সংবাদের নিরপেক্ষ আবরণে।

tree plunderers” নামক স্থায়ী নৈতিক লেবেল দিয়ে শিরোনামেই দলের “পরিচয়” গড়ে দিয়েছিল “লুটেরা”। অর্থাৎ পত্রিকা নিজেই ঘোষণা করে দিচ্ছে যে একটি রাজনৈতিক দলের “নাম” এখন থেকে “লুটেরা”। সংবাদপত্রের কাজ বর্ণনা, নামকরণ নয়। কিন্তু এখানে ডেইলি স্টার সংবাদের মুখোশে একটি স্থায়ী নৈতিক পরিচয় উপহার দিয়েছেন—যে পরিচয় পরের প্রতিটি প্রতিবাদের সঙ্গে আরও জড়িয়ে যাবে। এটি সাংবাদিকতার মধ্যে দিয়ে সম্পাদকীয় রায়ের চেয়েও বেশি কিছু: এটি পাঠকের স্মৃতিতে দলগুলাকে অপরাধীর আসনে বসিয়ে দেওয়ার প্রক্রিয়া, যা “স্থায়ী লেবেলিং” নামে পরিচিত সবচেয়ে শক্তিশালী framing কৌশলগুলোর একটি।

২০১৩ সালে হেফাজত নিয়ে প্রথম আলো যেখানে “কর্মীরা কেটেছে” বলে কর্তাত্মক দায় চিহ্নিত করেছে, সেখানে বিএনপির ক্ষেত্রে ডেইলি স্টার কর্তাত্মক দায়কেই রূপান্তরিত করেছে চিরস্থায়ী অপবাদে। দুই ক্ষেত্রেই সাধারণ পাঠকের কাছে দলগুলোর “পরিচয়” নির্ধারণ করে দেওয়া হয়েছে—একদলের জন্য অপরাধী, অন্যদলের জন্য দস্যু।

_______

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সড়ক অবরোধ ও গাছ কাটার সংবাদ প্রচারে প্রথম আলোর শিরোনাম: “ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা দুর্বৃত্তদের।

এখানে ২০১৩ সালের সূত্রটি সম্পূর্ণ উল্টে দিয়েছে। তখন ছিল: কর্তা + পরিচয় + ক্রিয়া (“হেফাজতের কর্মীরা কেটেছে”)। এখন আছে: কর্তা + ক্রিয়া + নামহীনতা (“দুর্বৃত্তদের”)।

ঘটনার শিরোনামে কর্তা হয়ে উঠল “দুর্বৃত্ত”। “দুর্বৃত্ত” শব্দটি এখানে অপরাধ স্বীকার করে অপরাধীকে আড়াল করে দেয়: পাঠক জানে কেউ নাশকতা করেছে, কিন্তু জানতে দেওয়া হয়না কে করেছে, কী উদ্দেশ্য করেছে।

এটি অজানাবশত বা ভুল করে বাদ পড়া তথ্য নয়—এটি কর্তাত্মক মুছে ফেলা (agent deletion), যা পাঠকের মনোভাব নিয়ন্ত্রণ করার সবচেয়ে নীরব কৌশলগুলোর একটি।

২০১৩ সালে বিএনপি-মিত্রদের গাছ কাটার ঘটনায় ডেইলি স্টার তৈরি করেছিল “tree plunderers” নামক স্থায়ী নৈতিক লেবেল—শিরোনামেই দলের “পরিচয়” গড়ে দিয়েছিল। ২০২৬ সালে যখন নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী—অন্তত ১০ কিলোমিটার এলাকায় ১০০-র বেশি গাছ কাটা, পুলিশ স্টেশন হাসপাতালে ও সাংসদের বাড়িতে আগুন দিলো তখন “plunderer” জাতীয় কোনো নৈতিক শব্দ আর আসেনি। ভাষা হয়ে গেছে প্রাকৃতিক ঘটনার মতো শান্ত ও কার্যপ্রণালীভিত্তিক।

_____

সংবাদমাধ্যমের রাজনৈতিক পক্ষপাত সবসময় সরাসরি সম্পাদকীয়তে প্রকাশ পায় না। অনেক সময় তা প্রকাশ পায় একটি শব্দের ব্যবহারে, একটি কর্তার উপস্থিতিতে কিংবা একটি পরিচয়ের সচেতন অনুপস্থিতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য