Sunday, November 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই 

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই 

(হাসান) আব্দুল্লাহ্ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, “কিয়ামত দিবসে সমস্ত লোক যখন একত্রিত হবে, বলা হবে, এই উম্মতে (মুহাম্মাদী)র দরিদ্ররা কোথায়। অতঃপর তাদেরকে লক্ষ্য করে বলা হবে: তোমরা কীরূপ আমল করেছ? তারা বলবে, হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে বিপদাপদে রেখে পরীক্ষা করেছেন, আমরা ধৈর্যধারণ করেছি। আর নেতৃত্ব ও সম্পদের অধিকারী করেছেন অন্যদেরকে। তখন আল্লাহ্ বলবেন, তোমরা সত্য বলেছ। তিনি বলেন, তখন তারা সকল মানুষের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর ধনাঢ্য ও ক্ষমতাশালী লোকদের জন্যে হিসাবের ভয়াবহতা থেকে যাবে।”

তাঁরা বললেন, সে দিন মু’মিনগণ কোথায় থাকবেন? তিনি বললেন, “তাদের জন্যে নূরের কুরসী রাখা হবে। মেঘমালা তাদেরকে ছায়া দিবে। সেদিনটি মু’মিনদের জন্যে দিনের এক প্রহরের চেয়ে স্বল্প হবে।”

(হাদীসটি বর্ণনা করেছেন ত্বাবারানী ১০/৩৩৭ ও ইবনু হিব্বান হা/৭৪১৯)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য