Friday, May 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় ব্যবসায়ীদের বিক্ষোভ

দেশের চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলী রোডে কয়েক’শ ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা বলেন, গরীব মারার লকডাউন আমরা মানি না মানবো না। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। রোজা ঈদ সামনে, এই ভরা মৌসুমে লকডাউন মানিনা।

কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য