Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদির গোলাপ শহর

সৌদির গোলাপ শহর

প্রতিবছর বসন্তকালে গোলাপ ফুলে ছেয়ে যায় সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ। প্রতিবছর এখানে কোটি কোটি গোলাপ ফুল ফোটে। এ বছরও তেমন দৃশ্য দেখা গেছে গোলাপের শহর নামে পরিচিত তায়েফে। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

সাধারণত এপ্রিল মাসে তায়েফে গোলাপ ফুলের চাষ হয়। পবিত্র কাবাঘরের বাইরের দেয়ালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যবহার করা হয় এসব গোলাপের নির্যাস থেকে বানানো তেল। এ বছর গোলাপ ফুলের চাষের সময়টি পড়েছে পবিত্র রমজান মাসে।

তায়েফ শহরের গোলাপের বাগান
তায়েফ শহরের গোলাপের বাগান

বিন সালমান খামারের শ্রমিকেরা প্রতিদিন হাজার হাজার গোলাপ তোলার অপেক্ষায় আছেন। এসব গোলাপ থেকে তাঁরা গোলাপের তেল ও রস তৈরি করেন। এ ছাড়া প্রসাধনী ও রান্নার উপাদান সংগ্রহ করা হয় এসব গোলাপ থেকে।বিন সালমান খামারের শ্রমিকেরা প্রতিদিন হাজার হাজার গোলাপ তোলার অপেক্ষায় আছেন। এসব গোলাপ থেকে তারা গোলাপের তেল ও রস উৎপাদন করবেন। এ ছাড়া প্রসাধনী ও রান্নার সামগ্রীর শিল্পের উপাদান সংগ্রহ করা হয় এসব গোলাপ থেকে।বিজ্ঞাপন

প্রতিবছর হজ ও ওমরাহ করতে সৌদি আরবে ভ্রমণ করা বিশ্বের লাখো মুসলিমের কাছে অত্যন্ত জনপ্রিয় গোলাপের সুগন্ধযুক্ত এই তেল। সৌদি আরবের গোলাপের শহরটিতে প্রতিবছর ৩০ কোটি গোলাপ ফুলের চাষ হয়। তায়েফে আট শতাধিক খামারে চাষ হয় এই গোলাপের। অনেক খামারে চাইলে দর্শনার্থীরা ঘুরে বেড়াতে পারেন।

গোলাপ থেকে সুগন্ধি তেল ও রস তৈরির প্রক্রিয়া।
গোলাপ থেকে সুগন্ধি তেল ও রস তৈরির প্রক্রিয়া। 

বিন সালমান ফার্মের স্বত্বাধিকারী খালাফ আল-তুবেইরি এএফপিকে বলেন, অনেক বেশি তাপে গোলাপ ফুলগুলোকে ৩০ থেকে ৩৫ মিনিট ফোটানো হয়। এরপর অল্প তাপমাত্রায় ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত রাখা হয়। এরপর সুগন্ধি তেল তৈরির প্রক্রিয়া শুরু হয়, যা অন্তত আট ঘণ্টা ধরে চলে।

একপর্যায়ে এই তেল কাচের জারের ওপর ভেসে উঠলে সেগুলো নিষ্কাশনের প্রক্রিয়া শুরু হয়। বড় সিরিঞ্জ দিয়ে নানা ধরনের শিশিতে এই তেল ঢোকানো হয়। গোলাপের এ সুগন্ধি তেলের সবচেয়ে ছোট শিশির দাম পড়ে ৪০০ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা ৯ হাজার টাকার বেশি।

বাগান থেকে গোলাপ সংগ্রহ করছেন শ্রমিকেরা
বাগান থেকে গোলাপ সংগ্রহ করছেন শ্রমিকেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য