Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআজান-ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদির

আজান-ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদির

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করে লাউডস্পিকারের বিষয়ে এই নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানান। খবর গালফ নিউজ ও সৌদি গেজেটের।

জানা গেছে, সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে।বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য