Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুদ্ধবিরতির মধ্যে আল-আকসায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকতেই হবে

যুদ্ধবিরতির মধ্যে আল-আকসায় ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকতেই হবে

ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে অবশ্যই জেরুসালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার বিষয়টি থাকতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিসর ও জর্ডানের প্রতি এ আহ্বান জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টা রামাল্লা সফররত মিসর ও জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে সাহে শুকরি ও আইমান সাফাদির সাথে আলাদা আলাদা বৈঠক করে এ মন্তব্য করেন।

ইসরাইল ও হামাসের মধ্যকার সাম্প্রতিকতম লড়াইয়ের প্রেক্ষঅপটে গাজা উপত্যকা পুনর্নির্মাণের যেকোনো পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।

তিনি আরব মন্ত্রীদের আরো বলেন, আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে ইসরাইলের সাথে শান্তিপ্রক্রিয়া পুনর্জীবনের জন্য তিনি মার্কিন প্রশাসন এবং কোয়ার্টেটের অন্য সদস্যদের (রাশিয়া, জাতিসঙ্ঘ, ইউরোপিয়ান ইউনিয়ন) সাথে কাজ করতে প্রস্তুত।

শুক্রবার সকাল থেকে কার্যকর যুদ্ধবিরতির উল্লেখ করে মঙ্গলবার সাফাদিকে আব্বাস বলেন, ইসরাইল ও হামাসের মধ্যকার শান্তি প্রতিষ্ঠার মধ্যে অবশ্যই আল আকসা মসজিদ ও পশ্চিম তীরে আমাদের জনগণের ওপর ইসরাইল দখলদার বাহিনীর মদতপুষ্ট চরমপন্থী বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের বিষয়টি থাকতেই হবে।

শুকরির সাথে বৈঠকের সময় আব্বাস গাজা পুনর্গঠনে মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসির ৫০০ মিলিয়ন ডলার দানের প্রশংসা করেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য