Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইউরোপের পরমাণু অস্ত্রের গোপন খবর জানিয়ে দিলেন মার্কিন সেনা

ইউরোপের পরমাণু অস্ত্রের গোপন খবর জানিয়ে দিলেন মার্কিন সেনা

ইউরোপের ঠিক কোন জায়গায় আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে সেই গোপন খবর জানিয়ে দিয়েছেন মার্কিন সেনারা।

এসব সেনা মার্কিন কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহার দায়িত্বে ছিলেন। খবর ডেইলি সাবাহর।

একটি অনুসন্ধানী ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সেনা এর জটিল বিষয়গুলো জানা ও বোঝার চেষ্টা করেছেন এবং পরে তা তারা ইন্টারনেটে আপলোড করেছেন। এ কাজে মার্কিন সেনারা কয়েকটি অ্যাপ ব্যবহার করেছেন।

অনুসন্ধানী ওয়েবসাইটটি এ ঘটনা তদন্ত করে বের করতে সক্ষম হয়েছে যে, ইউরোপের ছয়টি ঘাঁটিতে যেসব মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তাদের মধ্য থেকে কেউ কেউ ইউরোপ-আমেরিকার পরমাণু অস্ত্রের গোপন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

মার্কিন বিমানবাহিনী এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রসংক্রান্ত বিভিন্ন রকমের গোপন তথ্য ২০১৩ সাল থেকে আপলোড করা শুরু হয় এবং চলতি বছরের এপ্রিল মাস থেকে তা জনসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য