Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনে টার্গেট কিলিং চালাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনে টার্গেট কিলিং চালাচ্ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গোপন তৎপরতা আরও বাড়িয়েছে ইসরাইলের ছদ্মবেশী এলিট বাহিনী।

যুদ্ধবিরতির মধ্যেও ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি একের পর এক টার্গেট কিলিং চালাচ্ছে। টার্গেট করা হচ্ছে মূলত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সদস্যদের।

এরপর সুযোগ মতো তাদেরকে বাড়ি বা কর্মস্থল থেকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই বাহিনীর হাতে সর্বশেষ টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন পশ্চিম তীরের আল-আমারি রিফিউজি ক্যাম্পের ২৪ বছর বয়সি টগবগে যুবক আহমেদ জামিল ফাহদ।

ইসরাইলের চলতি মাসেই অধিকৃত পূর্ব জেরুজালেম নতুন একটি মহল্লা দখলকে কেন্দ্র করে উত্তেজনা থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

টানা ১১ দিনের এই সংঘাতে নারী ও শিশুসহ ২৩২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। ১১ দিনের বিরামহীন বিমান হামলার পর মিসর ও কাতারের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরাইল। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ঢালাও ধড়পাকড় চালাচ্ছে ইসরাইলি বাহিনী। শুধু ধরপাকড়েই সীমাবদ্ধ নেই তারা। ছদ্মবেশে চালাচ্ছে গোপন হত্যা মিশনও।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরাইল সফরের কয়েক ঘণ্টা আগে পশ্চিম তীরের রামাল্লা শহরের আল-আমারি রিফিউজি ক্যাম্পের ছেলে আহমেদ ফাহাদকে গুলি হত্যা করে ইসরাইলি বাহিনী।

ফাহাদের পরিবার জানায়, ইসরাইলের একদল ছদ্মবেশী এজেন্ট তাকে আটক করে নিয়ে যায়। এরপর ভোর সাড়ে ৫টার দিকে তাকে পেছন থেকে বেশ কয়েকটি গুলি করা হয়। গুলি করার পর তাকে রামাল্লার উম-আল শারায়িত এলাকায় ফেলে রাখা হয়। প্রচুর রক্তক্ষরণ হয় তার। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান ফাহাদ।

আলজাজিরা জানিয়েছে, ফাহাদের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইসরাইলের ছদ্মবেশী এলিট স্পেশাল ফোর্স ‘মুসতারিবিন’ ইউনিটের সদস্যরা। এই ইউনিটটি প্রশিক্ষিত ইসরাইলি সেনাদের মাধ্যমে গঠিত। ছদ্মবেশে সাধারণ ফিলিস্তিনি পশ্চিম তীরে বিচরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য