Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলি হামলায় গাজার কৃষিখাতে ক্ষতি ২০ কোটি ৪০ লাখ ডলার

ইসরায়েলি হামলায় গাজার কৃষিখাতে ক্ষতি ২০ কোটি ৪০ লাখ ডলার

ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কৃষিক্ষেত্রে অন্তত ২০ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়।

সংবাদ মাধ্যম মিডলইস্ট মনিটরের বরাতে জানা যায়, দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে যার কারণে গাজার কৃষকরা তাদের কৃষিক্ষেত্রে যেতে পারেন নি এবং কাজ করতে পারেন নি।

এদিকে, গাজার শ্রম ও গৃহায়ণ বিষয়ক উপ মন্ত্রী নাজি সারহান জানিয়েছেন, ইসরাইলি আগ্রাসনে ১,২০০ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে যার অর্থমূল্য ১৫ কোটি ডলার।

ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে শুধুমাত্র কৃষিক্ষেত্র ও ফসলের ক্ষতি হয় নি বরং ব্যাপকসংখ্যক পোষাপাখি ও গবাদি পশু ধ্বংস করা হয়েছে। এছাড়া, ইসরায়েলি বোমা বর্ষণের সময় খাবার সরবরাহ করা কঠিন হয়ে পড়ায় বহু পশুপাখি না খেয়ে মারা গেছে।

ইসরায়েলি আগ্রাসনে গাজার শত শত একর জমির শাকসবজি, ফসলাদি এবং গাছপালা ধ্বংস হয়েছে। ইহুদিবাদী বাহিনী ইচ্ছাকৃত-ভাবে এসমস্ত কৃষি ক্ষেত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। পাশাপাশি কৃষি ক্ষেত্রগুলোতে যাতে সেচ না দেয়া যায় সেজন্য সেচ ব্যবস্থার উপর ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে।

ইত্তেফাক/এএইচপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য